অভিযোগ উঠেছে একাধিকার, বারংবার নির্দেশ সত্ত্বেও বন্ধ হয়নি। অবৈধভাবে হয়েই চলেছে এই কার্য, বীরচন্দ্র মনু কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকে শনিবার রাতে চুরি যাওয়া বোলেরো গাড়ি অবশেষে উদ্ধার করল পুলিশ। মনপাথর থানার ওসি জয়ন্ত দাসের তৎপরতায় গাড়িটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।
ঘটনায় এক যুবককে আটক করা হলেও, চুরির নেপথ্যে আরও কেউ জড়িত রয়েছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ। জানা গেছে, চুরির ঘটনার খবর পাওয়ার মাত্র এক ঘণ্টার মধ্যেই সক্রিয় হয়ে ওঠে মনপাথর থানার পুলিশ। ওসি জয়ন্ত দাস রাতেই রাজ্যের বিভিন্ন থানায় বেতার বার্তা পাঠিয়ে সতর্ক করেন।
চুরি যাওয়া বোলেরো গাড়ির নম্বর টিআর০৮০৯২১ এবং গাড়ির বিস্তারিত বিবরণ বিভিন্ন থানায় পাঠানো হয়। এরপরই রাজ্যজুড়ে শুরু হয় তল্লাশি অভিযান। অভিযানের জেরে সালেমা থানার পুলিশ মেহেন্দি এলাকায় অভিযান চালিয়ে চুরি হওয়া বোলেরো গাড়িসহ এক যুবককে আটক করতে সক্ষম হয়। পুলিশ সূত্রে জানা গেছে, আটকের পর সে অসুস্থ হয়ে পড়ে। বর্তমানে জিবি হাসপাতালে-এ তার চিকিৎসা চলছে।
