দক্ষিণী সুপারস্টার রামচরণ সম্প্রতি জানিয়েছেন, তিনি কেবল বলিউড বা দক্ষিণী সিনেমা নয়, বাংলার পরিচালকদের সঙ্গেও কাজ করতে আগ্রহী। বর্তমানে তিনি দক্ষিণী সিনেমা ‘পেড্ডি’ রিলিজের সাফল্যে মগ্ন।
দীর্ঘদিন পর আবারও বলিউড ভেঞ্চারের কথা চিন্তা করছেন অভিনেতা। ২০১৩ সালে প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে ‘জঞ্জির’-এর দ্বিভাষী রিমেক দিয়ে তিনি হিন্দি সিনেমায় নজর কেড়েছিলেন, কিন্তু তারপর আর হিন্দি সিনেমায় দেখা যায়নি।
অভিনেতা বলেন, “আমি হিন্দি বা তেলুগু সিনেমা বলে আলাদা কিছু দেখি না। আমি ভারতীয় সিনেমায় অভিনয় করি। বিষয়টিকে এভাবেই দেখা উচিত।” রামচরণ সব ধরনের পরিচালকের সঙ্গে কাজ করতে আগ্রহী।
উল্লেখ্য, ‘পেড্ডি’ সিনেমায় অভিনয় করেছেন রজতাভ দত্ত। সেই সূত্রেই কি টলিউডে কাজ করার ইচ্ছেপ্রকাশ করলেন দক্ষিণী সুপারস্টার? উত্তর সময়ই বলবে।
