August 22, 2026
AAJ 1

সৌদি প্রো লিগে আল রিয়াদের বিপক্ষে আল নাসরের ৪–০ গোলের জয়ে ইতিহাস গড়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। বদলি হিসেবে নেমে ৮৩ মিনিটে দলের চতুর্থ গোলটি করেন পর্তুগিজ তারকা। এই গোলের মাধ্যমে টানা ২৫টি পেশাদার মৌসুমে গোল করার অনন্য কীর্তি গড়েছেন তিনি।

রোনাল্ডো ২০০২–০৩ মৌসুমে স্পোর্টিং সিপির হয়ে গোল করে এই ধারার শুরু করেছিলেন। টানা ২৪ মৌসুম গোল করার রেকর্ডধারী জ্লাতান ইব্রাহিমোভিচকে ছাড়িয়ে এখন রেকর্ডটি নিজের করে নিয়েছেন তিনি।

আল রিয়াদের বিপক্ষে গোলটি ছিল রোনাল্ডোর পেশাদার ক্যারিয়ারের ৯৭৭তম। ফলে ১,০০০ গোলের মাইলফলক থেকে এখন মাত্র ২৩ গোল দূরে ৪১ বছর বয়সী এই তারকা। রোনাল্ডো সম্প্রতি ইঙ্গিত দিয়েছেন, ২০২৬–২৭ মৌসুমই তাঁর পেশাদার ক্যারিয়ারের শেষ মৌসুম হতে পারে। তাই আসন্ন সময়েই ১,০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার দিকেই এখন নজর ফুটবলবিশ্বের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *