October 14, 2026
manipur map

বিগত তিন বছর ধরে বেড়ে চলেছে অশান্তি, ঘরছাড়া হাজার হাজার মানুষ। প্রায় তিন বছর ধরে মণিপুরের এইঅবস্থায়, এবার পরিস্থিতিতে প্রকাশ্যে আসছে নরকীয় ঘটনা। হিংসা থামার কোনও বিরাম নেই। মণিপুরের কাংপোকপি জেলায় মর্টার হামলা। প্রতিবাদ কুকি জনগোষ্ঠীর। যার জেরে স্তব্ধ গোটা জেলা।

আইটি রোড বরাবর কয়েকটি গ্রামে মর্টার হামলার অভিযোগ কুকি সংগঠনের। নিরাপত্তা বাহিনীর নজরদারি নিয়ে প্রশ্ন তুলেছে কুকি নেতারা। তেইখাং গ্রামে হামলার পর চালজাং-এলহোথাং-তিউইলাং এলাকায় মর্টার হামলা ঘটে। তেইখাং গ্রামে রাতের হামলায় মৃত্যু হয়েছিল দুই মহিলা সহ তিনজনের। চালজাং গ্রামে মর্টার হামলা এবং দুটি বোমা বিস্ফোরণ হয়। কুকি সংগঠনের অভিযোগ যে হামলার জন্য দায়ী টাংখুলের এনএসসিএন-আইএম গোষ্ঠী এবং তার ছায়ায় গড়ে ওঠা জাফ-কে উগ্রপন্থীর দল।

নিরাপত্তা বাহিনীর নজরদারিতে বিস্তর গাফিলতির অভিযোগ তুলে কুকি সংগঠনের পক্ষে বলা হয়েছে, মাকুই থেকে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীকে সরিয়ে দেওয়া দরকার। তাদের উপস্থিতি গ্রামবাসীদের নিরাপত্তা দিতে পারছে না। সাধারণ বাসিন্দাদের টার্গেট করছে জঙ্গিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *