November 27, 2026
manipur map 2

বিগত বেশ কিছুদিন ধরে বেড়ে চলেছে অশান্তি, ঘরছাড়া হাজার হাজার মানুষ। মণিপুরের এইঅবস্থায়, এবার পরিস্থিতিতে প্রকাশ্যে আসছে নরকীয় ঘটনা। মণিপুরের কাংপোকপি ও সেনাপতি জেলার সীমানা সংলগ্ন কুকি তাফৌ গ্রামের কাছে দুই সন্দেহভাজন সশস্ত্র গোষ্ঠীর মধ্যে গুলির লড়াইয়ে এক কুকি মহিলা নিহত হয়েছেন।

ঘটনায় এক ব্যক্তি আহত হয়েছেন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নতুন করে উত্তেজনা ছড়িয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। এক পুলিশ আধিকারিক জানান, পরিস্থিতির অবনতির আশঙ্কায় ইম্ফল-ডিমাপুর জাতীয় সড়ক (এনএইচ-২) দিয়ে জরুরি প্রয়োজন ছাড়া যাতায়াত না করার পরামর্শ দেওয়া হয়েছে।

কাংপোকপি জেলার তাফৌ কুকি গ্রাম এবং পার্শ্ববর্তী সেনাপতি জেলার কাইলেংজাং এলাকার মধ্যবর্তী অঞ্চলে দুই পক্ষের মধ্যে গুলির লড়াই শুরু হয়। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, ওই এলাকায় চাষের কাজে ব্যস্ত নাগা সম্প্রদায়ের কৃষকদের লক্ষ্য করে কুকি সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা গুলি চালায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *