November 26, 2026
image (8)

সংবিধান দিবসে শিলিগুড়িতে সংবিধান রক্ষা র‍্যালি, অংশ নিলেন চার জেলার কংগ্রেস নেতা ও কর্মীরা,আজ ২৬শে নভেম্বর, সংবিধান দিবস। ভারতীয় সংবিধানের মূল্যবোধ, গণতন্ত্র এবং নাগরিকদের মৌলিক অধিকার রক্ষার বার্তা নিয়ে শিলিগুড়িতে আয়োজিত হলো সংবিধান রক্ষা র‍্যালি। পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটির নির্দেশনায় দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার—এই চার জেলা কংগ্রেস কমিটির সম্মিলিত অংশগ্রহণে এই র‍্যালির আয়োজন করা হয়।বৃহস্পতিবার দুপুর ১টা ৩০ মিনিটে শিলিগুড়ির বাঘাযতিন পার্ক থেকে এই র‍্যালির সূচনা করা হয়। র‍্যালিতে উপস্থিত ছিলেন বিভিন্ন জেলার কংগ্রেস নেতা, কর্মী এবং সমর্থকরা। হাতে জাতীয় পতাকা, দলীয় পতাকা এবং সংবিধান রক্ষার বার্তা লেখা ব্যানার নিয়ে রাস্তায় নামেন তাঁরা।
র‍্যালির মূল উদ্দেশ্য ছিল ভারতীয় সংবিধানের আদর্শ ও মূল্যবোধকে সমুন্নত রাখা, গণতন্ত্রকে শক্তিশালী করা, নাগরিকদের মৌলিক অধিকার সুরক্ষিত রাখা এবং সাংবিধানিক নীতি সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা।
র‍্যালিতে সংবিধান রক্ষার পাশাপাশি দেশের গণতান্ত্রিক কাঠামো এবং সাংবিধানিক অধিকার সম্পর্কে সচেতনতার বার্তা তুলে ধরা হয়। সংবিধান দিবসকে সামনে রেখে এই কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের কাছে সংবিধানের গুরুত্ব পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

দার্জিলিং জেলা কংগ্রেস কমিটির সভাপতি সুবীন ভৌমিকের উদ্যোগ ও নেতৃত্বে এই কর্মসূচিতে চার জেলার কংগ্রেস নেতা-কর্মীদের সম্মিলিত উপস্থিতি লক্ষ্য করা যায়।
সংবিধান দিবসে শিলিগুড়ির এই র‍্যালির মাধ্যমে সংবিধানের মর্যাদা রক্ষা এবং গণতান্ত্রিক মূল্যবোধকে অক্ষুণ্ণ রাখার বার্তা তুলে ধরল কংগ্রেস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *