জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো সিদ্ধান্ত। একসময় অস্থিরতা ও উগ্রপন্থার কারণে পিছিয়ে পড়া বিশ্রামগঞ্জের ননজলা এলাকা আজ ধীরে ধীরে সিপাহীজলা জেলার অন্যতম গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও নাগরিক পরিষেবা কেন্দ্রে পরিণত হচ্ছে।
এবার সেই উন্নয়নের মুকুটে যুক্ত হতে চলেছে নতুন পালক। ননজলায় নির্মিত হচ্ছে সিপাহীজলা জেলা হাসপাতাল। এর ফলে জেলার মানুষের দীর্ঘদিনের চিকিৎসা পরিষেবা সংক্রান্ত চাহিদা পূরণ হতে চলেছে। গত ২৫ জুন ২০২৬ তারিখে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহা এই জেলা হাসপাতালের ভিত্তিপ্রস্তর’ স্থাপন করেন।
বিশ্রামগঞ্জের জেলাশাসক ও পুলিশ সুপারের কার্যালয়ের ঠিক পেছনে এবং সিপাহীজলা জেলা আদালতের পাশে বাঁশতলী এডিসি ভিলেজের ননজলা এলাকায় হাসপাতালটি নির্মাণ করা হচ্ছে। প্রায় ৪৩ কোটি টাকা ব্যয়ে মোট ৩৫ কানি জমির ওপর গড়ে উঠছে আধুনিক পরিকাঠামোসমৃদ্ধ এই হাসপাতাল। প্রাথমিক পর্যায়ে এখানে ১০০ শয্যাবিশিষ্ট উন্নত চিকিৎসা পরিষেবা চালু করার পরিকল্পনা রয়েছে।
