August 22, 2026
AAJ 2

বলিউড অভিনেতা সলমন খানের জিম ফ্র্যাঞ্চাইজির একটি শাখায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত সোয়া ১০টার দিকে দিল্লির গ্রেটার কৈলাশ-১ এলাকার জিমটির প্রথম তলায় আগুন লাগে।

খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। দিল্লি পুলিশ দ্রুত জিমে থাকা লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়। এ ঘটনায় কোনো হতাহত বা প্রাণহানির খবর পাওয়া যায়নি।

আগুন লাগার সঠিক কারণ এখনও অজানা। প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *