রাজ্যের সাধারণ মানুষের কথা ভেবেই একাধিক ঘোষণা করা হয় সরকরের তরফে। রাজ্যের উন্নতিই প্রধান কার্য, এবারও করা হলো আরও এক ঘোষণা। অসমে মহিলাদের বিরুদ্ধে অপরাধের ঘটনা বর্তমান রাজ্য সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে ৮৬.৫ শতাংশ কমেছে বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।
তিনি জানান, মহিলাদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করাই তাঁর সরকারের অন্যতম সর্বোচ্চ অগ্রাধিকার। মুখ্যমন্ত্রী বলেন, মহিলাদের বিরুদ্ধে অপরাধ রুখতে তাঁর সরকার ধারাবাহিক পদক্ষেপ গ্রহণ করেছে। তবে এই ধরনের অপরাধ সম্পূর্ণভাবে নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান জারি থাকবে বলেও তিনি স্পষ্ট করেছেন।
মুখ্যমন্ত্রী দাবি করেন, বর্তমান সরকারের আমলে মহিলাদের বিরুদ্ধে অপরাধ ৮৬.৫ শতাংশ হ্রাস পেয়েছে। তাঁর কথায়, কঠোর আইন প্রয়োগ, নজরদারি ব্যবস্থার উন্নতি এবং লক্ষ্যভিত্তিক হস্তক্ষেপের ফলেই এই সাফল্য এসেছে।
