October 13, 2026
image (9)

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশে পরিকাঠামো উন্নয়ন, নিরাপত্তা, আইনশৃঙ্খলা এবং আত্মনির্ভরতার ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। যুবসমাজ, মহিলা, দরিদ্র ও কৃষকদের উন্নয়নকে বিশেষ গুরুত্ব দিয়েছে কেন্দ্রীয় সরকার। জাতপাতের রাজনীতির ঊর্ধ্বে উঠে সকলের উন্নয়নের লক্ষ্যেই কাজ করছেন প্রধানমন্ত্রী। মঙ্গলবার ত্রিপুরা রাজ্য মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। মন্ত্রিসভার বৈঠকের পর মহাকরণে এক সাংবাদিক সম্মেলন করে মুখ্যমন্ত্রী প্রফেসর ডা. মানিক সাহা এই সংবাদ জানান। মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর ‘সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস ও সবকা প্রয়াস’ নীতি দেশের উন্নয়নের মূলমন্ত্র। দেশের প্রতিরক্ষা ক্ষেত্রেও আত্মনির্ভরতা বেড়েছে। আগে প্রতিরক্ষা সরঞ্জামের জন্য বিদেশের উপর নির্ভর করতে হলেও বর্তমানে দেশেই বিভিন্ন সরঞ্জাম তৈরি হচ্ছে। পাশাপাশি বিদেশেও প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানি করা হচ্ছে।

মুখ্যমন্ত্রী আরও বলেন, শিক্ষা, ক্রীড়া, কৃষি এবং পরিকাঠামো-সহ বিভিন্ন ক্ষেত্রে দেশের অগ্রগতি ঘটেছে। সমাজের প্রান্তিক স্তরের মানুষের কাছে সরকারি সুযোগ-সুবিধা পৌঁছে দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নিরন্তর কাজ করে চলেছেন।

ত্রিপুরার উন্নয়নের প্রসঙ্গ তুলে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের প্রতি প্রধানমন্ত্রীর বিশেষ আন্তরিকতা রয়েছে। জাতীয় সড়ক, ইন্টারনেট পরিষেবা, রেল যোগাযোগ এবং বিমান পরিষেবার উন্নয়নে কেন্দ্রের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। রাজ্যে বিজেপি নেতৃত্বাধীন সরকার গঠনের আগে প্রধানমন্ত্রী ত্রিপুরার উন্নয়নে ‘হীরা মডেল’-এর প্রতিশ্রুতি দিয়েছিলেন বলেও উল্লেখ করেন তিনি।

মুখ্যমন্ত্রী আরও বলেন, মন্ত্রিসভার পক্ষ থেকে প্রধানমন্ত্রীর অবদানের জন্য তাঁকে ধন্যবাদ জানানো উচিত। প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য কামনা করে তিনি আশা প্রকাশ করেন, তাঁর নেতৃত্বে দেশ আগামী দিনেও উন্নয়নের পথে আরও এগিয়ে যাবে। এবং প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির ২৫ বছরের রাষ্ট্র সেবার কার্যকাল পূরণকে স্মরণীয় করে রাখতে রাজ্য মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছে। রাজ্যের আটটি স্থান সেবা জ্যোতির চৌক নামে অলংকৃত করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *