May 18, 2026
AAJ 2

২০১৩ সাল। মঞ্চে একসঙ্গে অভিনয় করতে গিয়ে পরিচয়। আর তারপর প্রেম-পরিণয়। প্রায় ১৩ বছর পর ফের একসঙ্গে মঞ্চে ফিরতে চলেছেন অভিনেত্রী শ্বেতা ত্রিপাঠী এবং স্বামী চৈতন্য শর্মা। এই প্রথম তাঁরা মঞ্চে একসঙ্গে প্রেমিক-প্রেমিকার চরিত্রে অভিনয় করবেন।

শ্বেতার কথায়, “প্রথম দেখা হওয়ার পর থেকেই ওঁর প্রতি একটা আলাদা টান অনুভব করেছিলাম। দিল্লি থেকে প্রথম শো শেষে ফেরার সময়, বিমানে পুরো পথ শুধু হেসে গিয়েছিলাম। তখনই বুঝেছিলাম, এই মানুষটাকে আমার জীবনে চাই।”

অভিনেত্রী আরও বলেন, “চৈতন্য খুব পরিশ্রমী মানুষ। ওঁর সঙ্গে কাজ করতে করতে আমি অনেক কিছু শিখেছি। আমরা দু’জনেই একে অন্যের সবচেয়ে বড় সমর্থক।”

সিনেমা ও ওটিটিতে চুটিয়ে কাজ করলেও, থিয়েটার এখনও শ্বেতার সবচেয়ে প্রিয় জায়গা। লাইভ পারফরম্যান্সে দর্শকের সঙ্গে সরাসরি সংযোগের আনন্দ বরাবর মুগ্ধ করে অভিনেত্রীকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *