June 20, 2026
manipur map

জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো সিদ্ধান্ত। মণিপুরের বর্তমান নিরাপত্তা পরিস্থিতির মধ্যে সেখানে আটকে থাকা ১৩২ জন এনসিসি ক্যাডেটকে ভারতীয় বায়ুসেনার বিশেষ বিমানে করে অসমের গুয়াহাটি ও যোরহাটে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছেন আধিকারিকরা।

এক শীর্ষ সরকারি আধিকারিক জানান, যুবকদের নিরাপত্তা ও কল্যাণের কথা মাথায় রেখে যৌথ উদ্যোগের মাধ্যমে এই জরুরি উদ্ধার অভিযান পরিচালনা করা হয়েছে। ইম্ফলে আয়োজিত এনসিসি উত্তর-পূর্বাঞ্চলীয় ফ্লাইং ক্যাম্পে অংশ নিয়েছিলেন এই ক্যাডেটরা। বর্তমান নিরাপত্তা পরিস্থিতি এবং মণিপুরে সড়কপথে চলাচলে বিধিনিষেধের কারণে তাঁদের জরুরি ভিত্তিতে গুয়াহাটি ও যোরহাটে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

তিনি জানান, এনসিসি অধিদফতর উত্তর-পূর্বাঞ্চল, এনসিসি-র ডিরেক্টর জেনারেলের সদর দফতর এবং ভারতীয় বায়ু সেনার পূর্বাঞ্চলীয় কমান্ডের সমন্বয়ে এই উদ্ধার অভিযান পরিকল্পনা করা হয়েছিল। এনসিসি ডিরেক্টরেট জানিয়েছে, বায়ুসেনার এই দ্রুত সহায়তা উদ্বিগ্ন অভিভাবকদের কাছে বড় স্বস্তি এনে দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *