May 25, 2026
AAJ 3

২০২৫ সালের নভেম্বর মাসে পুত্রসন্তানের জন্ম দেন ক্যাটরিনা কইফ। এরপর থেকে কিছুটা আড়ালে ছিলেন অভিনেত্রী। মাঝে মধ্যে উৎসবের দিন পরিবারের সঙ্গে কিছু ছবি সমাজমাধ্যমে ভাগ করে নিলেও ব্যক্তিগত জীবনকে আড়ালেই রেখেছিলেন তিনি। যদিও অনুরাগীরা অপেক্ষায় ছিলেন ভিকি-ক্যাটের সন্তানকে দেখার জন্য। অবশেষে বিহানকে প্রকাশ্যে আনলেন তারকাদম্পতি।

সম্প্রতি মুম্বই বিমানবন্দরে পুত্রকে নিয়ে দেখা গেল ভিকি-ক্যাটকে। ছেলেকে বুকে আগলে বিমানবন্দর থেকে বেরোচ্ছিলেন ক্যাটরিনা। অভিনেত্রীকে দেখেই ছবি তোলার জন্য ভিড় জমান আলোকচিত্রীরা।

যদিও তাঁদের অনুরোধ করেন বিহানের ছবি প্রকাশ না করতে। অভিনেত্রীর সেই অনুরোধ রাখেন উপস্থিত চিত্রসাংবাদিকেরাও। তবে তাঁদের সঙ্গে ছেলের আলাপ করিয়ে দিতে ভোলেননি ক্যাটরিনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *