August 20, 2026
AAJ 1

হার্দিক পাণ্ডিয়ার আইপিএল ভবিষ্যৎ নিয়ে জল্পনা অব্যাহত। কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) ও অন্যান্য ফ্র্যাঞ্চাইজির সঙ্গে সম্ভাব্য ট্রেড নিয়ে আলোচনা চলার মধ্যেই মুম্বই ইন্ডিয়ান্সের (এমআই) সোশ্যাল মিডিয়া পোস্ট নতুন করে চর্চা তৈরি করেছে।

বুধবার রাতে মুম্বই হার্দিকের একাধিক ছবি পোস্ট করে, যার একটিতে লেখা ছিল ‘মেমো: মেক ইট এইচপি কোডেড।’ এই পোস্ট দেখে সমর্থকদের একাংশের ধারণা, আগামী মরশুমেও হার্দিককে দলের পরিকল্পনায় রাখা হতে পারে। তবে পোস্টটি হার্দিকের থাকা বা দলবদল নিয়ে কোনও আনুষ্ঠানিক নিশ্চয়তা দেয়নি।

এর আগে হার্দিককে নিয়ে মুম্বই ও কেকেআরের মধ্যে সম্ভাব্য ট্রেড নিয়ে একাধিকবার খবর প্রকাশিত হয়েছে। তবে এখনও কোনও চুক্তি চূড়ান্ত হয়নি এবং হার্দিকের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা বজায় রয়েছে। ফলে মুম্বইয়ের পোস্ট কি হার্দিককে ধরে রাখার ইঙ্গিত, নাকি সম্ভাব্য বিদায়ের আগে বিশেষ বার্তা—তা নিয়ে জল্পনা আরও বাড়ল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *