August 20, 2026
AAJ 2

দীর্ঘ বিরতির পর ‘আওয়ারাপন ২’-এর মাধ্যমে বক্স অফিসে দুর্দান্ত কামব্যাক করেছেন অভিনেতা ইমরান হাশমি। ছবিটি মুক্তির প্রথম সপ্তাহেই ১০০ কোটির বেশি ব্যবসা করে তাঁর কেরিয়ারে নতুন মাইলফলক তৈরি করেছে। 

সূত্রের খবর, ‘আওয়ারাপন ২’ প্রথম দিনে ২৩.৪০ কোটি টাকা আয় করে। এরপর কয়েক দিনে ভালো ব্যবসা ধরে রেখে বুধবার পর্যন্ত দেশে ছবিটির মোট আয় দাঁড়িয়েছে ১১১.৬৩ কোটি টাকা। বিশ্বব্যাপী ছবিটির আয় এখনও পর্যন্ত প্রায় ১৫০ কোটি টাকা। এই সাফল্য ইমরানের কেরিয়ারে বিশেষ তাৎপর্যপূর্ণ। এর আগে ‘টাইগার থ্রি’-তে সলমন খানের সঙ্গে অভিনয় করে বড় ব্যবসা পেলেও, এবার একক নায়ক হিসেবে ‘আওয়ারাপন ২’-এর সাফল্য তাঁর নিজস্ব জনপ্রিয়তাকেই সামনে এনেছে।

ইমরানের এই সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তাঁর স্ত্রী পরভিনও। তিনি জানান, ২৩ বছরের দীর্ঘ কেরিয়ারে নানা সাফল্য-ব্যর্থতার মধ্য দিয়ে এগিয়ে এসে অবশেষে এই সাফল্য পেয়েছেন অভিনেতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *