May 6, 2026
AAJ 1

প্রয়াত অভিনেতা ইরফান খানের ষষ্ঠ মৃত্যুবার্ষিকীতে মুক্তি পেল ‘দ্য লাস্ট টেন্যান্ট’। এই ছবিতে রয়েছেন বিদ্যা বালন। এই ছবিতেই একমাত্র জুটি হিসেবে দেখা গেছে ইরফান ও বিদ্যাকে। ছবির প্রযোজক ছিলেন নীনা ও সার্থক দাশগুপ্ত। পরিচালনায় সার্থক দাশগুপ্ত।

প্রায় ২৫ বছর আগে এই ছবির শুটিং হয়েছিল। কিন্তু দীর্ঘদিন ছবির আসল ফুটেজ হারিয়ে যাওয়ায় ছবিটি মুক্তি পায়নি। সম্প্রতি একটি পুরনো ভিএইচএস কপি উদ্ধার হওয়ায় নতুন করে সম্পাদনা করে ছবিটি প্রকাশ করেন পরিচালক।

ইউটিউবে মুক্তিপ্রাপ্ত এই ছবি প্রয়াত অভিনেতাকে উৎসর্গ করা হয়েছে। ইরফান-বিদ্যা ছাড়াও ছবিতে অভিনয় করেছেন অন্নু খন্ডেলবাল, সৌরভ অগ্রবাল, সতীশ কালরা ও আনন্দ মিশ্র প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *