June 15, 2026
AAJ 1

ইউরোপ সফরের দ্বিতীয় পর্যায়ে সোমবার স্লোভাকিয়ায় পৌঁছলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ১৯৯৩ সালে স্লোভাকিয়ার স্বাধীনতার পর এই প্রথম কোনো ভারতীয় প্রধানমন্ত্রী সফর করলেন এ দেশে। রাজধানী ব্রাতিস্লাভায় তাঁকে স্বাগত জানান স্লোভাকিয়ার বিদেশমন্ত্রী জুরাজ ব্লানার। ঐতিহ্য অনুযায়ী রুটি ও লবণ দিয়ে বরণ করা হয় প্রধানমন্ত্রীকে।  

দু’দিনের সফরে প্রধানমন্ত্রী বৈঠক করবেন স্লোভাকিয়ার প্রেসিডেন্ট পিটার পেলেগ্রিনিএবং প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর সঙ্গে। আলোচনার মূল বিষয় বাণিজ্য, বিনিয়োগ, অটোমোবাইল, রেল উৎপাদন ও প্রযুক্তি ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধি।

পররাষ্ট্র মন্ত্রকের মতে, সাম্প্রতিক উচ্চপর্যায়ের সফর বিনিময়ের ধারাবাহিকতায় এই সফর দুই দেশের সম্পর্ককে আরও শক্তিশালী করবে। সফর শেষে ১৬–১৭ জুন ফ্রান্সে জি-৭ শীর্ষ সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী। পরে প্যারিসে একটি আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিয়ে দেশে ফিরবেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *