June 15, 2026
AAJ 2

বিনোদন দুনিয়ার তারকারা অনেকেই সমাজসেবামূলক কাজ করে থাকেন। কেউ আবার সামাজিক উন্নতির স্বার্থে কাঁধে তুলে নেন বিশেষ দায়িত্ব। তেলেঙ্গানার আচমপেট মণ্ডলের থুম্মানপেট গ্রামের ১৮০ জন মেধাবী শিক্ষার্থীর পাশে দাঁড়ালেন দক্ষিণী তারকা দম্পতি বিজয় দেবরকোন্ডা ও রশ্মিকা মন্দানা। ওই পড়ুয়াদের জন্য স্কলারশিপের দায়িত্ব নিল ‘দ্য দেবরকোন্ডা ফাউন্ডেশন’।

চলতি বছরের শুরুতেই যৌথভাবে মনের এই ইচ্ছের কথা জানিয়েছিলেন তারকা দম্পতি। আর্থিকভাবে পিছিয়ে থাকা পড়ুয়াদের পাশে দাঁড়ানোই এই উদ্যোগের প্রধান লক্ষ্য।

সেই অনুযায়ী, তাঁরা নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান কার্যক্রমের সূচনা করেন। বিজয় জানান, তাঁর পিতার জন্মস্থান এই গ্রাম। এখান থেকেই তাঁদের এই উদ্যোগ এখন  বাস্তবায়নের পথে। ভবিষ্যতে সমগ্র তেলেঙ্গানায় এই উদ্যোগ সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে তাঁদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *