July 27, 2026
WhatsApp Image 2026-07-27 at 1.31.05 PM

প্রকৃতির সান্নিধ্যে আধুনিক বিলাসিতার স্বাদের সঙ্গে আন্তর্জাতিক মানের সুসজ্জিত কটেজ ও রুম, নিরিবিলি পরিবেশ, আধুনিক সুযোগ-সুবিধা এবং প্রকৃতির অপূর্ব ছোঁয়ার সমন্বয়ে বাংলাদেশের মাটিতে গড়ে ওঠা ডেরা রিসোর্ট অন্যতম জনপ্রিয় প্রিমিয়াম রিসোর্ট এখন অনেকেরই প্রথম পছন্দ তালিকায় জুড়েছে। বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে মাত্র প্রায় এক ঘণ্টার দূরত্বে মানিকগঞ্জে অবস্থিত এই পাঁচতারকা মানের রিসোর্টটি দেশী-বিদেশী পর্যটক, কর্পোরেট প্রতিষ্ঠান এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে বিশেষভাবে পরিচিতি পেয়েছে।


এই রিসোর্টের বিশেষ আকর্ষণ হল রিসোর্টের বিশাল সুইমিং পুল, ওয়েভ পুল, অর্গানিক থাই স্পা এবং ফিটনেস সুবিধা। রয়েছে অতিথিদের শারীরিক ও মানসিক প্রশান্তির জন্য এখানে রয়েছে পেশাদার স্পা সার্ভিস, আধুনিক জিমনেসিয়াম এবং স্বাস্থ্যসম্মত পরিবেশ। শুধু বিশ্রাম নয়, বিনোদন ও অ্যাডভেঞ্চারপ্রেমীদের জন্যও রয়েছে নানান আয়োজন। বোটিং, সাইক্লিং, হর্স রাইডিং, অ্যাংলিং, গলফ, অ্যাডভেঞ্চার ক্যাম্পসহ নানা আউটডোর কার্যক্রম প্রতিদিন অতিথিদের মুগ্ধ করছে। শিশুদের জন্য রয়েছে আলাদা কিডস জোন ও বিনোদন ব্যবস্থা। এছাড়া ক্রিকেট, ফুটবল, টেনিস ও ব্যাডমিন্টনের মতো খেলাধুলার সুব্যবস্থাও রয়েছে রিসোর্টজুড়ে। খাবারপ্রেমীদের জন্য এই রিসোর্টে রয়েছে আন্তর্জাতিক মানের একাধিক রেস্টুরেন্ট ও মাল্টি-কুইজিন ডাইনিং সুবিধা। দেশী-বিদেশী নানা স্বাদের খাবারের পাশাপাশি বারবিকিউ, লাইভ কুকিং ও বিশেষ আয়োজন অতিথিদের অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করে তোলে।


বর্তমানে কর্পোরেট ও সামাজিক আয়োজনের জন্যও ডেরা রিসোর্ট দেশ-বিদেশে একটি জনপ্রিয় গন্তব্যে পরিণত হয়েছে। এখানে রয়েছে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন কনফারেন্স রুম, বোর্ড মিটিং রুম, বিশাল ব্যাংকুয়েট হল ও গ্রিন হল, যেখানে নিয়মিত অনুষ্ঠিত হয় কর্পোরেট প্রোগ্রাম, আন্তর্জাতিক সেমিনার, ডেলিগেট মিটিং, ট্রেনিং ওয়ার্কশপ, ডে-লং প্রোগ্রাম, বিয়ে ও সামাজিক অনুষ্ঠান।রিসোর্ট কর্তৃপক্ষ জানায়, শুধুমাত্র দেশীয় পর্যটকরাই নয়, বিদেশী অতিথির সংখ্যাও দিন দিন বাড়ছে। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা, বহুজাতিক কোম্পানী এবং দেশের সুনামধন্য কর্পোরেট প্রতিষ্ঠান নিয়মিতভাবে এখানে তাদের রিট্রিট, অফিস প্রোগ্রাম ও বিশেষ আয়োজন করে থাকে। উন্নত সিকিউরিটি ব্যবস্থা, অতিথিপরায়ণতা এবং বিশ্বমানের সার্ভিস ডেরা রিসোর্টকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে।


শুধু রিসোর্টের ভেতরের আয়োজনই নয়,প্রতিদিন সন্ধ্যায় রিসোর্টের মনোরম “বকুলতলা” প্রাঙ্গণে খোলা আকাশের নিচে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় বাউল গান আসর এখানের বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু; যা উপভোগ করেন রিসোর্টে আগত দেশ-বিদেশের অতিথিরা।এছাড়া আশপাশের বিভিন্ন দর্শনীয় স্থান অতিথিরা খুব সহজেই ঘুরে দেখতে পারেন। এছাড়াও পদ্মা নদীর পাড়ের প্রাকৃতিক সৌন্দর্য এবং রিসোর্টের পাশ দিয়ে বয়ে চলা কালী গঙ্গা নদীর মনোমুগ্ধকর দৃশ্য পর্যটকদের মুগ্ধ করে। পর্যটন বিশেষজ্ঞদের মতে, ডেরা রিসোর্টের মতো আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান বাংলাদেশের অভ্যন্তরীণ পর্যটন শিল্পকে আরও সমৃদ্ধ করবে এবং বিদেশী পর্যটকদের আকৃষ্ট করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *