July 27, 2026
image (11)

মেদিনীপুর শহরের এলআইসি মোড় এলাকায় একের পর এক তৃণমূল পার্টি অফিস ভেঙে ফেলা হয় বুলডোজার দিয়ে। প্রাথমিক পর্যায়ে ৬টি পার্টি অফিস ভাঙ্গা হচ্ছে রাজ্য সরকারের পূর্ত দপ্তরের তরফে। ধাপে ধাপে শহরের বিভিন্ন প্রান্তে গজিয়ে ওঠা সমস্ত অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হবে রাজ্য সরকারের তরফে, স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে জেলা প্রশাসনের তরফে।
অন্যদিকে সরকারের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় মানুষেরা। ফুটপাত দখলমুক্ত হলে সুবিধা হবে সাধারণ মানুষের বলে দাবি শহরবাসীর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *