কব্জির চোটে ভুগছেন কার্লোস আলকারাজ। আগামী ২৪ মে শুরু হতে চলেছে ফরাসি ওপেন। এদিকে চোটের জেরে থমকে রয়েছে টেনিস তারকার প্রস্তুতি পর্ব। এবার আদৌ খেলতে পারবেন কি না, তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।
দু’বারের ফরাসি ওপেন চ্যাম্পিয়ন আলকারাজ জানিয়েছেন, খুব শিগগিরই তাঁর একটি গুরুত্বপূর্ণ মেডিক্যাল পরীক্ষা হবে। সেই রিপোর্টের উপরই নির্ভর করছে তাঁর প্রত্যাবর্তনের সময়সূচি। হাতে সময় কম থাকলেও আশাবাদী আলকারাজ।
সম্প্রতি মন্টে কার্লো মাস্টার্সের ফাইনালে ইয়ানিক সিনারের কাছে হেরে বিশ্ব এক নম্বর স্থান হারান আলকারাজ। এরপর বার্সেলোনা মাস্টার্সের প্রথম রাউন্ড জিতলেও সেই ম্যাচেই কব্জিতে চোট পান তিনি। ঝুঁকি না নিয়ে টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ান। পরবর্তীতে মাদ্রিদ ওপেন থেকেও নাম তুলে নেন। এ বার ফরাসি ওপেনে কি হয়, উত্তর মিলবে কয়েকদিনেই।
