May 23, 2026
image (23)

ইতিমধ্যে জারি হয়ে গিয়েছে অন্নপূর্ণা ভাণ্ডারের বিজ্ঞপ্তি। জানানো হয়েছে ‘অন্নপূর্ণা যোজনা’ নামের এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলাদের প্রতি মাসে ৩ হাজার টাকা করে দেওয়া হবে রাজ্য সরকারের তরফে। ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার বা DBT -এর মাধ্যমে যখনই টাকা জমা হয় তখনই প্রাপকের যে অ্যাকাউন্ট আধার নম্বরের সঙ্গে লিঙ্ক হয়ে রয়েছে, সেই অ্যাকাউন্টেই ওই টাকা পৌঁছায়।
পশ্চিমবঙ্গ সরকারের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে আগে যাঁদের লক্ষ্মীর ভাণ্ডার ছিল, সেই সব প্রাপকরা লক্ষ্মীর ভাণ্ডার থেকে অন্নপূর্ণা যোজনায় স্থানান্তরিত হয়ে যাবেন। তবে কিছু নাম বাদ পড়বে।

কিন্তু একই সঙ্গে বেশ কিছু বিষয় সামনে এসেছে যা নিয়ে বেশ কিছু প্রশ্নও তৈরি হয়েছে। যেমন বলা হয়েছে মাসিক ৩ হাজার টাকার আর্থিক সহায়তা ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার বা DBT -এর মাধ্যমে প্রাপকের আধার সংযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হবে। আর এখানেই অনেকের মনেই প্রশ্ন আসছে যে কোন অ্যাকাউন্টে টাকা জমা হবে।
ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার বা DBT -এর মাধ্যমে যখনই টাকা জমা হয় তখনই প্রাপকের যে অ্যাকাউন্ট আধার নম্বরের সঙ্গে লিঙ্ক হয়ে রয়েছে, সেই অ্যাকাউন্টেই ওই টাকা পৌঁছায়। সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা পোস্ট অফিস অ্যাকাউন্টই এই ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে। এ ছাড়াও ওই অ্যাকাউন্টটি ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া বা NPCI -এর সঙ্গে ম্যাপডও হয়ে থাকে।

কীভাবে বুঝবেন আপনার একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্টের মধ্যে কোন অ্যাকাউন্টটি আধার সিডেড? সেই ক্ষেত্রে আপনার যেতে হবে আধার কার্ডের অফিসিয়াল ওয়েব সাইট https://uidai.gov.in/en/ -এ। সেখানে মাই আধার অপশনে গিয়ে আধার সার্ভিসের নীচে গিয়ে পাওয়া যাবে ব্যাঙ্ক সিডিং স্টেটাস। আর সেখানে ক্লিক করতে হবে।

এরপরই খুলে যাবে আধার সিডিং স্টেটাস দেখার পেজ। সেখানে আধার নম্বর ও ক্যাপচা দিয়ে OTP জেনারেট করতে হবে। তারপর OTP দিয়ে সাবমিট করলেই আপনি দেখতে পাবেন আপনার কোন অ্যাকাউন্টে আধার লিঙ্ক হয়ে রয়েছে।

অন্নপূর্ণা যোজনার অধীনে যে সব আবেদন আসবে, সেগুলো সরকারি আধিকারিকদের দ্বারা যথাযথ ভাবে তদন্ত করা হবে। আবেদনকারীদের তথ্য যাচাই বা তদন্তের পর গ্রামীণ এলাকায় সমষ্টি উন্নয়ন আধিকারিক বা BDO এবং শহরাঞ্চলে মহকুমা শাসক বা SDO যোগ্য আবেদনকারীদের তালিকা অনলাইনে জেলা শাসকের কাছে পাঠাবেন অনুমোদনের জন্য। সমস্ত আবেদন যাচাই করে তা অন্নপূর্ণা যোজনার পোর্টালে আপলোড করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *