July 30, 2026
AAJ 1

ভারতীয় চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী রেখাকে এ বছরের ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অব মেলবোর্ন (আইএফএফএম)-এ বিশেষ সম্মানে ভূষিত করা হচ্ছে। ভারতীয় সিনেমায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে প্রদান করা হবে মর্যাদাপূর্ণ ‘এক্সিলেন্স ইন সিনেমা অ্যাওয়ার্ড’।

উৎসবে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার পাশাপাশি রেখা জাতীয় পতাকা উত্তোলন করবেন। এ ছাড়া তাঁর কালজয়ী চলচ্চিত্র ‘উমরাও জান’-এর বিশেষ প্রদর্শনীরও আয়োজন করা হয়েছে। সম্মাননা প্রসঙ্গে রেখা জানান, ‘উমরাও জান’ তাঁর জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। বিশ্বমঞ্চে এই চলচ্চিত্রকে নতুনভাবে উদযাপিত হতে দেখা তাঁর জন্য অত্যন্ত গর্বের বিষয়। তিনি আরও জানান, চলচ্চিত্র তাঁর জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ এবং এই সম্মান শুধু তাঁর ব্যক্তিগত অর্জন নয়, বরং তাঁর সঙ্গে কাজ করা সব নির্মাতা, লেখক, সঙ্গীতশিল্পী ও সহকর্মীদের প্রতিও শ্রদ্ধার্ঘ্য।

আইএফএফএম-এর প্রতিষ্ঠাতা ও উৎসব পরিচালক মিতু ভৌমিক ল্যাঞ্জ বলেন, রেখা শুধু একজন অভিনেত্রী নন, তিনি ভারতীয় সংস্কৃতির এক কালজয়ী প্রতীক। তাঁর অভিনয়, ব্যক্তিত্ব এবং দীর্ঘ কর্মজীবন বিশ্বের অসংখ্য দর্শককে অনুপ্রাণিত করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *