July 29, 2026
AAJ 2

পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক গবেষক ছাত্রীর। ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে ক্যাম্পাস। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের গাফিলতির অভিযোগ তুলে বিক্ষোভে শামিল হন শতাধিক শিক্ষার্থী।

মৃত ছাত্রীর নাম জ্যোতি। তিনি হরিয়ানার রেওয়ারির বাসিন্দা এবং পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের অণুজীববিদ্যা বিভাগের গবেষক ছিলেন। মঙ্গলবার বৃষ্টির সময় হোস্টেল থেকে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পথে একটি সংক্ষিপ্ত রাস্তা দিয়ে প্রবেশের চেষ্টা করলে খোলা অবস্থায় পড়ে থাকা বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। সহপাঠীরা তাঁকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর শিক্ষার্থীরা উপাচার্যের কার্যালয় ঘেরাও করে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া এবং জ্যোতির পরিবারের জন্য ক্ষতিপূরণের দাবি জানান। বিক্ষোভের মুখে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জ্যোতির পরিবারকে ১৬ লক্ষ টাকা আর্থিক সহায়তা এবং তাঁর ভাইকে বিশ্ববিদ্যালয়ে চাকরি দেওয়ার আশ্বাস দিয়েছে। ঘটনার তদন্ত চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *