September 7, 2026
WhatsApp Image 2026-09-07 at 3.45.13 AM

ত্রিপুরা এডিসি এলাকার ভিলেজ কমিটির নির্বাচনের আগ মুহূর্তে আগরতলার শালবাগান এলাকায় আগ্নেয়াস্ত্রসহ বিহারের দুই যুবককে আটক করেছে আসাম রাইফেলস। তাদের কাছ থেকে দুটি পিস্তল, তিনটি ম্যাগাজিন এবং আট রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। আটক যুবকদের নাম সুরজ কুমার (৩০) এবং শ্রীকান্ত কুমার (৩৬)। সোমবার আগরতলার শালবাগান এলাকায় ৩৫ আসাম রাইফেলস বাহিনী শালবাগান বিএসএফ ক্যাম্পের সামনে তাদের আটক করে। সূত্রের খবর, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আসাম রাইফেলসের জওয়ানরা ওই দুই যুবককে আটক করেন। প্রাথমিকভাবে জানা গেছে, তারা খোয়াই থেকে আগরতলার দিকে আগ্নেয়াস্ত্র
নিয়ে আসছিলেন। আটকের পর তাদের কাছ থেকে কালো রঙের একটি বেগ থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। পরবর্তী সময়ে দুজনকে এনসিসি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। বর্তমানে পুলিশ তাদের থানায় জিজ্ঞাসাবাদ করছে।
এডিসি এলাকার ভিলেজ নির্বাচনকে সামনে রেখে এই অস্ত্র উদ্ধারের ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে। উদ্ধার হওয়া অস্ত্র কোথা থেকে আনা হয়েছিল, কী উদ্দেশ্যে তা নিয়ে আসা হচ্ছিল এবং এর সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না—তা খতিয়ে দেখছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *