August 31, 2026
AAJ 1

আফগানিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের আগে স্বস্তিতে ভারতীয় দল। চোট কাটিয়ে ফিট হয়ে উঠেছেন তিন অলরাউন্ডার হার্দিক পাণ্ড্য, নীতীশ রেড্ডি ও ওয়াশিংটন সুন্দর। বেঙ্গালুরুর ভারতীয় ক্রিকেট বোর্ডের সেন্টার অফ এক্সেলেন্সে রয়েছেন তাঁরা। খুব শীঘ্রই ফিটনেস পরীক্ষা দেওয়ার কথা তিন ক্রিকেটারের। তার পরই আফগানিস্তান সিরিজের দলে তাঁদের ফেরানো হতে পারে।

এই সপ্তাহেই দল ঘোষণা করতে পারেন নির্বাচক প্রধান অজিত আগরকর। বোর্ড সূত্রের খবর, হার্দিক ও নীতীশ পুরোপুরি সুস্থ। ওয়াশিংটনও সিরিজের আগে ফিট হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে।

তবে জসপ্রীত বুমরাহকে নিয়ে এখনও সতর্ক বোর্ড। চোটের কারণে শ্রীলঙ্কার বিরুদ্ধে দুই টেস্টে খেলেননি তিনি। বর্তমানে বেঙ্গালুরুতে অনুশীলন শুরু করেছেন বুমরাহ। ২০২৭ সালের বিশ্বকাপের কথা মাথায় রেখে তাঁকে ধীরে ধীরে ফেরানো হবে বলে জানিয়েছে বোর্ড। কোনওরকম ঝুঁকি নিয়ে ফের চোট পাওয়ার পরিস্থিতি তৈরি করতে চাইছে না তাঁরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *