August 31, 2026
AAJ 2

অনলাইন ফুড ডেলিভারি প্ল্যাটফর্ম জোম্যাটোয় এবার নিষিদ্ধ হল অ্যানালগ ডেয়ারি বা ‘নকল পনির’ দিয়ে তৈরি খাবার। সংস্থার তরফে জানানো হয়েছে, অ্যানালগ ডেয়ারি ব্যবহার করা খাবারের ক্ষেত্রে ‘জিরো টলারেন্স’ নীতি নেওয়া হয়েছে। ইতিমধ্যেই এমন খাবারের তালিকা প্ল্যাটফর্ম থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

আসল পনিরের তুলনায় অনেক কম দামের হওয়ায় বিভিন্ন রেস্তোরাঁ ও ক্যাফেতে ব্যবহৃত হয় অ্যানালগ পনির। সাধারণত উদ্ভিজ্জ তেল, স্টার্চ, মিল্ক সলিড ও বিভিন্ন কৃত্রিম উপাদান দিয়ে এটি তৈরি করা হয়। সম্প্রতি মহারাষ্ট্র-সহ একাধিক রাজ্যে এই ধরনের পনিরের ব্যবহার, মজুত ও বিক্রির বিরুদ্ধে পদক্ষেপ করা হয়েছে।

নতুন নীতির আওতায় জোম্যাটোর রেস্তোরাঁ পার্টনারদের অ্যানালগ পনিরের পরিবর্তে আসল পনির ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। তা সম্ভব না হলে সংশ্লিষ্ট পদ মেনু থেকে সরিয়ে দিতে হবে। পাশাপাশি সরবরাহকারীদের পণ্যের লেবেল ও উপাদানের বিবরণ যাচাই করতেও বলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *