August 31, 2026
image (5)

শহরের টাউন স্টেশন বাজারে সোমবার এনফোর্সমেন্ট বিভাগের পক্ষ থেকে অভিযান চালানো হয়। বাজার এলাকায় বিভিন্ন অনিয়ম সংক্রান্ত অভিযোগের ভিত্তিতেই এই অভিযান বলে জানা গিয়েছে।

অভিযান ঘিরে বাজার চত্বরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এনফোর্সমেন্টের আধিকারিকরা বাজারের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন।

অভিযানের সময় বেশ কয়েকজন ব্যবসায়ীকে সতর্ক করা হয় বলে জানা গিয়েছে। সরকারি নিয়ম মেনে ব্যবসা করা হয় সেই বিষয়ে ব্যবসায়ীদের নির্দেশ দেওয়া হয়।

এনফোর্সমেন্টের এই অভিযানে ব্যবসায়ীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। আগামী দিনেও শহরের বিভিন্ন বাজার ও গুরুত্বপূর্ণ এলাকায় এ ধরনের অভিযান চালানো হবে কি না, তা নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *