July 21, 2026
AAJ 1

প্রস্তাবিত ভারত-মার্কিন বাণিজ্যচুক্তির প্রতিবাদে দিল্লির উদ্দেশে রওনা দিয়েছেন পাঞ্জাব ও হরিয়ানার হাজারো কৃষক। তাঁদের আটকাতে হরিয়ানা সরকার শম্ভু সীমান্ত ও খানৌরি সীমান্তে কড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে।

কৃষকদের দিল্লিতে প্রবেশ ঠেকাতে সীমান্তে কংক্রিটের ব্লক, লোহার পেরেক ও একাধিক স্তরের ব্যারিকেড বসানো হয়েছে। কর্নাল থেকে দিল্লিমুখী কৃষকদের আটকাতে পানিপত টোল প্লাজায়ও পুলিশ ও র‍্যাফ মোতায়েন করা হয়েছে।

কিষান মজদুর সংগ্রাম কমিটি (কেএমএসসি) ও অন্যান্য কৃষক সংগঠনের দাবি, ভারত-মার্কিন বাণিজ্যচুক্তির ফলে বিদেশি কৃষিপণ্য আমদানি বাড়লে দেশের কৃষক, কৃষি শ্রমিক ও ক্ষুদ্র ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবেন।

‘দেশ বাঁচাও মোর্চা’র ব্যানারে আয়োজিত কর্মসূচিতে যোগ দিতে বিভিন্ন কৃষক সংগঠনের সদস্যরা দিল্লির পথে রওনা হন। তাঁদের অভিযোগ, প্রস্তাবিত চুক্তি দেশীয় কৃষির স্বার্থবিরোধী। এদিকে রাজধানীতে অন্য একটি রাজনৈতিক বিক্ষোভ ঘিরেও উত্তেজনা রয়েছে। একাধিক কর্মসূচির কারণে দিল্লিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *