August 6, 2026
ganja 2

অভিযোগ উঠেছে একাধিকার, বারংবার নির্দেশ সত্ত্বেও বন্ধ হয়নি। অবৈধভাবে হয়েই চলেছে এই কার্য, উত্তর ত্রিপুরা জেলার ত্রিপুরা–অসম সীমান্ত সংলগ্ন এলাকায় চলছে এই কার্য। বিধানসভায় বাজেট অধিবেশনে মাদক মুক্ত অসম গড়তে একজোট শাসক-বিরোধী। কংগ্রেস বিধায়ক জাকির হুসেন সিকদারের প্রস্তাবে বিধানসভায় মাদক মুক্ত অসম নিয়ে আলোচনা হয়।

জাকির হুসেন সিকদার বলেন, মাদকের কবলে পড়ছে নবপ্রজন্ম, গোটা অসমেই মাদক ব্যবসা চলছে রমরম করে। বহু জায়গায় মাদক পাচারকারীর সঙ্গে পুলিশের যোগাযোগের অভিযোগ উঠেছে। মাদক বিরোধী আইনে কাউকে গ্রেফতার করলেও দ্রুত জামিন পেয়ে যায়। এআইইউডিএফ বিধায়ক বদরউদ্দিন আজমল বলেন, মাদক ব্যবসায়ীদের ফাঁসি হওয়া উচিত।

মাদক পাচারকারীর পক্ষে কোনও উকিল সওয়াল করলে তাঁর লাইসেন্স বাতিলের দাবি তোলেন আজমল। মাদকের বিরুদ্ধে বিরোধীদের অবস্থানকে প্রশংসা করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন, মাদকের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করার সময় এসেছে। এরপর তিনি বলেন, কয়েকটি মাদক মুক্তি কেন্দ্র থেকেও মাদক পাচারের খবর মিলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *