August 6, 2026
AAJ 1

ভয়াবহ বন্যায় বিপর্যস্ত অসমে দুর্গতদের পাশে দাঁড়ালেন বলিউড অভিনেতা সলমন খান। তাঁর সংস্থা ‘বিয়িং হিউম্যান’-এর মাধ্যমে ত্রাণ পাঠানোর পাশাপাশি বাস্তুচ্যুতদের পুনর্বাসনে ৫০০টি বাড়ি তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।

গত ছয় দশকের অন্যতম ভয়াবহ বন্যায় অসমে এখনও পর্যন্ত ৯৫ জনের মৃত্যু হয়েছে। বহু মানুষ ঘরবাড়ি হারিয়ে ত্রাণশিবিরে আশ্রয় নিয়েছেন। এই পরিস্থিতিতে সলমনের সংস্থা প্রথম দফায় ত্রাণসামগ্রী পাঠানোর পর দ্বিতীয় দফায় ত্রাণ বিতরণ শুরু করেছে।

জানা গিয়েছে, বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত নেপালি খুঁটি এলাকায় ইতিমধ্যে প্রায় ২২০টি অস্থায়ী বাড়ি তৈরি করা হয়েছে। অভিনেতা রণদীপ হুডার মাধ্যমে দুর্গতদের প্রয়োজন সম্পর্কে জানতে পেরে সলমন ‘গ্লোবাল শিখস’-এর সঙ্গে যৌথভাবে আরও ৫০০টি বন্যা-সহনশীল বাড়ি তৈরির প্রতিশ্রুতি দিয়েছেন।

অসম সরকারও বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য পরিকল্পনা তৈরি করছে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা জানিয়েছেন, গৃহহীনদের পুনরায় ঘরে ফেরানোই এখন সরকারের প্রধান লক্ষ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *