September 18, 2026
shilong meghalaya map

জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো সিদ্ধান্ত। শিলংয়ে হিংসার জেরে মেঘালয়ে এসআইআর প্রক্রিয়ার সময়সীমা বাড়ানো হল ১৪ দিন অর্থাৎ দুই সপ্তাহ। মেঘালয়ের মুখ্যমন্ত্রী নির্বাচন কমিশনার বা সিইও জানিয়েছেন, আপত্তি ও অভিযোগ জানানোর শেষ সময়সীমা ১৮ সেপ্টেম্বর, ২০২৬।

সময় বৃদ্ধি করা হয়েছে ১৭ অক্টোবর পর্যন্ত এবং চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ পাবে ২১ অক্টোবর। আগস্ট মাসের শেষদিকে শিলংয়ে খাসি ছাত্র সংগঠনের মিছিল থেকে বহু গাড়ি পোড়ানো হয়েছিল। তার জেরে বেশ কয়েকদিন মেঘালয়-অসম যান চলাচল বন্ধ থাকে। মেঘালয়ের সব রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর সিদ্ধান্ত হয়েছে যে চলতি এসআইআর প্রক্রিয়ার সময়সীমা ১৪ দিন বাড়ানো হবে।

এখন পর্যন্ত মেঘালয়ে ৬,৫১,৭৩৫ নোটিস দেওয়ার কথা হয়েছে, তার মধ্যে ৫,৭১,৯৮৯ নোটিস দেওয়া হয়েছে সংশ্লিষ্ট ব্যক্তিদের। গোটা মেঘালয় জুড়েই বর্তমানে চলছে ভোটার প্রক্রিয়ার শুনানি। ১,২৯,২৯৮ শুনানিতে অবৈধ ভোটার ঘোষিত মাত্র ২৯৭ বাসিন্দা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *