September 17, 2026
AAJ 1

মেঘনা গুলজার পরিচালিত ‘দায়রা’ ছবিতে পুলিশের চরিত্রে অভিনয় করেছেন করিনা কাপুর। ছবিতে তাঁর চরিত্র অজুনীকে প্রচলিত ‘পুরুষালি’ নারী পুলিশের ধারণা থেকে একেবারেই আলাদা করে তুলে ধরা হয়েছে।

সম্প্রতি ছবির প্রচারে করিনা বলেন, নারী পুলিশকে পর্দায় প্রায়ই পুরুষালি চেহারায় দেখানো হয়—হাতে বন্দুক, কঠোর হাঁটাচলা ও অ্যাকশন দৃশ্যের মাধ্যমে। তবে ‘দায়রা’য় তাঁর চরিত্রটি একই সঙ্গে নারীর মতো স্বাভাবিক, স্বতন্ত্র ও কঠোর।

করিনার কথায়, অজুনীর চরিত্রে সবকিছুই ধূসর। নিজের বাস্তব জীবনে বিষয়গুলোকে সাদা-কালোভাবে দেখতে অভ্যস্ত হলেও এই চরিত্রে অভিনয় করতে গিয়ে তাঁকে ভিন্ন ধরনের দ্বন্দ্বের মুখোমুখি হতে হয়েছে।

ভবিষ্যতে পরিচালনা বা প্রযোজনায় আসার সম্ভাবনাও নাকচ করে দিয়েছেন করিনা। তিনি জানান, অভিনয়ই তাঁর সবচেয়ে পছন্দের কাজ এবং ভবিষ্যতেও তিনি নতুন ধরনের চরিত্রে অভিনয় করতে চান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *