September 18, 2026
image (8)

সরকারি ভাষা হিসেবে হিন্দির বাস্তবায়ন ও প্রসারে উল্লেখযোগ্য ভূমিকার জন্য প্রথম রাজভাষা কীর্তি পুরস্কার পেয়েছে সেন্ট্রাল ব্যাংক অব ইন্ডিয়া। ১৪ ও ১৫ সেপ্টেম্বর নাভি মুম্বাইয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সরকারি ভাষা দফতর আয়োজিত সর্বভারতীয় রাজভাষা সম্মেলনে ব্যাংকটির হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও কল্যাণ কুমার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও সমবায়মন্ত্রী অমিত শাহের কাছ থেকে রাজভাষা শিল্ড গ্রহণ করেন। অনুষ্ঠানে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস, উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ব্যাংক জানিয়েছে, সরকারি ভাষা নীতি কার্যকর করা, হিন্দির প্রচার ও প্রসারে দীর্ঘদিনের প্রচেষ্টার স্বীকৃতি হিসেবেই এই পুরস্কার দেওয়া হয়েছে। সম্মেলনে ব্যাংকের দ্বিভাষিক অভ্যন্তরীণ পত্রিকা ‘সেন্ট্রালাইট’-এর বিশেষ ‘হেরিটেজ এডিশন’ প্রকাশ করা হয়, যা পত্রিকাটির ১০০ বছর পূর্তি উপলক্ষে প্রকাশিত হয়েছে। এতে ব্যাংকের ঐতিহ্য, বিকাশের যাত্রা ও প্রাতিষ্ঠানিক মূল্যবোধ তুলে ধরা হয়েছে। পাশাপাশি সেন্ট্রাল ব্যাংক অব ইন্ডিয়া ১১৫ বছরের যাত্রা, হিন্দি বাস্তবায়নে সাফল্য, উদ্ভাবনী উদ্যোগ এবং আধুনিক ব্যাংকিং ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে একটি প্রদর্শনীর আয়োজন করে। সম্মেলনে ব্যাংকের শীর্ষ কর্মকর্তাসহ দেশের বিভিন্ন প্রান্তে কর্মরত রাজভাষা কর্মকর্তারাও অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *