সত্যি হলো জল্পনা, জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো সিদ্ধান্ত। জল্পনা সত্যি করে অবশেষে খারিজ হলো, অরুণাচল প্রদেশ-সহ ভারতের ভূখণ্ডে চিনের তরফে ‘মনগড়া নামকরণ’-এর প্রচেষ্টা সরাসরি খারিজ করল ভারত।
কেন্দ্র স্পষ্ট জানিয়ে দিল, এই ধরনের পদক্ষেপে বাস্তব বদলাবে না—অরুণাচল প্রদেশ ছিল, আছে এবং ভবিষ্যতেও ভারতের ‘অবিচ্ছেদ্য ও অবিচ্ছিন্ন অংশ’ হিসেবেই থাকবে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, চিনের এই ধরনের ‘দুরভিসন্ধিমূলক প্রচেষ্টা’ ভারত একেবারেই মানে না।
তিনি বলেন, “চিনের পক্ষ থেকে ভারতের ভূখণ্ডের অংশগুলিকে মনগড়া নাম দেওয়ার যে চেষ্টা চলছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। এই ধরনের ভুয়ো দাবি বা কল্পিত বর্ণনা বাস্তব পরিস্থিতি বদলাতে পারে না।” তিনি আরও জানান, এই ধরনের পদক্ষেপ ভারত-চিন সম্পর্ক স্বাভাবিক করার চলতি প্রচেষ্টাকে ক্ষতিগ্রস্ত করছে।
