July 30, 2026
AAJ 1

প্রকাশ্যে এল নীতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ পার্ট ১’-এর ট্রেলার। বৃহস্পতিবার অর্থাৎ ৩০ জুলাই একদম ব্রহ্মমুহূর্তে, ঘড়ির কাঁটায় ভোর ৪ টে বেজে ১৫ মিনিটে প্রকাশ্যে আসে এই ট্রেলার।

ট্রেলার প্রকাশের পর থেকেই উচ্ছ্বসিত অনুরাগীরা। ‘রাবণ’ চরিত্রে দক্ষিণী অভিনেতা যশ এবং ‘রাম’ অবতারে রণবীর কাপুরের লুক দেখে প্রশংসায় পঞ্চমুখ সকলেই। ‘সীতা’-র ভূমিকায় অনবদ্য সাই পল্লবী। নমিত মালহোত্রা প্রযোজিত এই ছবিতে রামায়ণের পরিচিত কাহিনিই তুলে ধরা হয়েছে। ট্রেলারে দেখা যাচ্ছে, রাবণের অত্যাচারে বিপর্যস্ত পৃথিবীতে বিষ্ণুর অবতার হিসেবে রামের আবির্ভাব, সীতার সঙ্গে বিবাহ, বনবাস এবং অসুর বধের বিভিন্ন মুহূর্ত।

ছবিটির ভিএফএক্স ও বৃহৎ পরিসরের নির্মাণও ট্রেলারে বিশেষ আকর্ষণ তৈরি করেছে। প্রায় হাজার কোটি টাকা বাজেটে তৈরি এই ছবিতে রণবীর কাপুর, যশ ও সাই পল্লবীর পাশাপাশি অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রেও থাকছেন জনপ্রিয় অভিনেতারা। চলতি বছরের দীপাবলিতে মুক্তি পাওয়ার কথা রয়েছে এই ছবির। ইতিমধ্যেই ছবির দ্বিতীয় ভাগের কাজও শুরু হয়ে গিয়েছে। সব ঠিক থাকলে সেটি ২০২৭ সালের দীপাবলিতে মুক্তি পেতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *