April 23, 2026
dr hemant biswa sarma 2

মাঝে অপেক্ষা আর কয়েকটা দিনের, তারপরেই আসন্ন রাজ্যে বিধানসভা নির্বাচন। চারদিকেই চলছে সাজ সাজ রব। তৎপর ভাবে কাজ করছে রাজনৈতিক দলগুলি। এই আবহে আবার অসম বিধানসভা নির্বাচনের দিন রাজ্যের মানুষ উন্নয়নের স্বার্থে বিপুল সংখ্যায় ভোট দিতে বেরিয়ে আসবেন বলে আশাবাদ ব্যক্ত করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।

আইএএনএস-কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, “আজ অসমে ভোটের দিন। আবহাওয়াও ভালো রয়েছে। আমি বিশ্বাস করি, রাজ্যের মানুষ উন্নয়নের জন্য বড় সংখ্যায় ভোট দিতে বেরিয়ে আসবেন।” এদিকে কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল-ও রাজ্যের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী।

তিনি বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-র গতিশীল নেতৃত্বে আগামী মেয়াদ আরও উন্নয়ন ও অগ্রগতির হবে।” নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, অসমে ভোটদানের হার ছিল ৩৮.৯২ শতাংশ। অন্যান্য দলগুলির মধ্যে রয়েছে রাইজর দল, এজেপি, সিপিআই(এম), আপ, তৃণমূল কংগ্রেস, ঝাড়খণ্ড মুক্তি মোর্চা সহ একাধিক দল এবং ২৫৮ জন নির্দল প্রার্থী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *