May 4, 2026
manipur map

জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো সিদ্ধান্ত। ক্ষতিগ্রস্তদের জন্য বড় অঙ্কের প্রকল্প বরাদ্দ হলো, ঘোষিত হলো কেন্দ্র সরকারের তরফে। কেন্দ্র সরকারের তরফে বরাদ্দ হলো রাজ্য মণিপুরে জাতিগত হিংসায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ ও পুনর্বাসনের জন্য ৯৪৭ কোটিরও বেশি অর্থ বরাদ্দ করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।

জানা গেছে, ত্রাণ শিবির পরিচালনার জন্য ৪২৪.৩৬ কোটি টাকা এবং বাস্তুচ্যুতদের পুনর্বাসনের জন্য অতিরিক্ত ৫২৩ কোটি টাকা অনুমোদন করা হয়েছে। সরকারি রিপোর্ট অনুযায়ী, ২০২৬ সালের ১০ মার্চ পর্যন্ত ১৭৪টি ত্রাণ শিবির চালু ছিল। এছাড়া বাস্তুচ্যুতদের অস্থায়ী আশ্রয়ের জন্য মণিপুর পুলিশ হাউজিং কর্পোরেশন লিমিটেডের উদ্যোগে ৩,০০০টি প্রিফ্যাব ঘর তৈরি করা হয়েছে।

হিংসার ঘটনায় এখন পর্যন্ত ২১৭ জনের মৃত্যুর খবর নথিভুক্ত হয়েছে, যা মৃতদের পরিবারের সদস্যদের ক্ষতিপূরণ প্রদানের ভিত্তিতে নির্ধারিত। একইসঙ্গে ব্যাপক ক্ষয়ক্ষতিরও তথ্য সামনে এসেছে—মোট ৭,৮৯৪টি পাকা বাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়েছে এবং ২,৬৪৬টি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *