August 29, 2026
AAJ 2

চোট সারিয়ে কামব্যাকের ইঙ্গিত দিয়েও ফের চোটের কবলে নীরজ চোপড়া। গোড়ালির লিগামেন্টে চোটের কারণে চলতি মরশুমে আর ট্র্যাকে নামবেন না ভারতের ‘সোনার ছেলে’। ফলে আসন্ন এশিয়ান গেমস ও ডায়মন্ড লিগের ফাইনালে তাঁকে দেখা যাবে না।

সম্প্রতি কমনওয়েলথ গেমসে ৮৫.৮৩ মিটার থ্রো করে রুপো জেতেন নীরজ। এরপর লুসান ডায়মন্ড লিগেও ৮৮.০৫ মিটার ছুঁড়ে দ্বিতীয় হন। মাত্র ৯ সেন্টিমিটারের জন্য সোনা হাতছাড়া হয়েছিল তাঁর। সেখানেই নিজের ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন নীরজ।

তবে লুসানের পর অনুশীলনের সময় গোড়ালির লিগামেন্ট ছিঁড়ে যায়। সমাজমাধ্যমে নীরজ জানান, চিকিৎসক ও দলের সঙ্গে আলোচনা করেই বাকি মরশুমে না নামার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এই সিদ্ধান্তে হতাশ হলেও দ্রুত সুস্থ হয়ে আরও শক্তিশালী হয়ে ফিরতে চান ২৮ বছরের এই তারকা অ্যাথলিট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *