August 29, 2026
AAJ 1

রাখিবন্ধনের দিন বোনেদের সঙ্গে উৎসবে মেতে উঠলেন সলমন খান। বোন অলবীরা খান এবং অর্পিতা খান শর্মার সঙ্গে রাখির আনন্দ ভাগ করে নিলেন অভিনেতা। সেই বিশেষ মুহূর্তের বেশ কিছু ঝলক সমাজমাধ্যমে শেয়ার করেন অর্পিতা। ভাই-বোনের আন্তরিক মুহূর্ত স্বাভাবিক ভাবেই নজর কাড়ে অনুরাগীদের।

অর্পিতার শেয়ার করা ভিডিওয় দেখা যায়, প্রথমে সলমনের আরতি করেন তিনি। এরপর ভাইয়ের হাতে রাখি পরিয়ে দেন। আর এই গোটা অনুষ্ঠানের পিছনের দেওয়ালেই চোখ আটকে যায় নেটাগরিকদের। সেখানে দেখা যায় বিশ্বখ্যাত শিল্পী লিওনার্দো দা ভিঞ্চির কালজয়ী শিল্পকর্ম ‘দ্য লাস্ট সাপার’।

একদিকে ভারতীয় ঐতিহ্য মেনে রাখির আচার, অন্যদিকে যিশু খ্রিস্টকে কেন্দ্র করে নির্মিত ঐতিহাসিক শিল্পকর্ম—দুই ভিন্ন সাংস্কৃতিক ও ধর্মীয় প্রতীকের উপস্থিতিই সমাজমাধ্যমে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

যদিও খান পরিবারের কাছে বিভিন্ন ধর্মীয় উৎসব উদ্‌যাপন নতুন কিছু নয়। বিভিন্ন অনুষ্ঠানই তাঁরা নিজেদের মতো করে আনন্দের সঙ্গে পালন করেন। সেই কারণেই রাখির এই মুহূর্তকে ঘিরে নেটপাড়ার আলোচনা নতুন মাত্রা পেলেও পরিবারের কাছে এটি মূলত ভাই-বোনের ভালোবাসার দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *