April 14, 2026
AAJ 2

চলতি আইপিএলে এখনও পর্যন্ত জয়ের মুখ দেখেনি কলকাতা নাইট রাইডার্স। টানা চার ম্যাচেই হারের ফলে চাপের মুখে দল। মঙ্গলবার চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ম্যাচে নামার আগে প্রথম একাদশ বাছাই নিয়েই চিন্তায় টিম ম্যানেজমেন্ট। জানা গিয়েছে, অন্তত দু’টি পরিবর্তন দেখা যেতে পারে দলে।

চেন্নাইয়ের এম চিদম্বরম স্টেডিয়ামের পিচ সাধারণত স্পিনার ও ধীরগতির বোলারদের সহায়তা করে। সেই কারণেই পিচের সঙ্গে পরিচিত ক্রিকেটারদের প্রাধান্য দেওয়ার পরিকল্পনা নিয়েছে কেকেআর।

ওপেনিং জুটিতে অধিনায়ক অজিঙ্ক রাহানের সঙ্গে থাকতে পারেন ফিন অ্যালেন। তিন নম্বরে নামতে পারেন রাচিন রবীন্দ্র। চার নম্বরে জায়গা প্রায় নিশ্চিত অঙ্গকৃশ রঘুবংশীর। পাঁচ নম্বরে নামানো হতে পারে ক্যামেরন গ্রিনকে। ছয় নম্বরে সহ-অধিনায়ক রিঙ্কু সিংহ এবং সাত নম্বরে রমনদীপ সিংহ খেলতে পারেন।

অভিজ্ঞ সুনীল নারাইন আট নম্বরে থাকবেন। বোলিং বিভাগে দলে ফিরছেন বরুণ চক্রবর্তী। তাঁর সঙ্গে থাকবেন বৈভব অরোরা এবং ব্লেসিং মুজারাবানিও। ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে থাকবেন নবদীপ সাইনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *