শিলিগুড়ির রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সরব প্রাক্তন মেয়র গৌতম দেব। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে তিনি ছাত্রদের মধ্যে হিংসা ও রক্তপাত বন্ধের পাশাপাশি পুলিশ-প্রশাসনের নিরপেক্ষ ভূমিকার দাবি জানান।
গৌতম দেবের অভিযোগ, প্রশাসন ও শাসক দলের ভূমিকা অনেক ক্ষেত্রে একাকার হয়ে যাচ্ছে। ৪০ নম্বর ওয়ার্ডের তৃণমূল নেতাকে শুভেন্দু অধিকারীর ফেসবুক পোস্ট নিয়ে গ্রেপ্তারের ঘটনাকেও তিনি পক্ষপাতমূলক বলে দাবি করেন।
তিনি বলেন, গণতন্ত্রে বিরোধী দলের মর্যাদা ও মতপ্রকাশের অধিকার থাকা জরুরি। শিলিগুড়ির রাজনৈতিক পরিবেশ শান্ত ও গণতান্ত্রিক রাখা না হলে প্রয়োজনে রাস্তায় নামার হুঁশিয়ারিও দেন তিনি।
