রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সুখবর। কর্মচারী ব্যবস্থাপনাকে আরও ডিজিটাল, স্বচ্ছ ও হয়রানিমুক্ত করতে NextGen HRMS-এর চারটি নতুন মডিউলের রাজ্যস্তরীয় উদ্বোধন হলো আজ।
আগরতলার প্রজ্ঞা ভবনের ৩ নম্বর হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই মডিউলগুলির আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়।
অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, রাজ্য সরকার সুশাসনের লক্ষ্যে কাজ করছে। সরকারি কর্মচারীরা যাতে ঘরে বসেই ছুটি, বেতন, জিপিএফ, পেনশন এবং সার্ভিস বুক সংক্রান্ত সমস্ত তথ্য পেতে পারেন, তার জন্যই এই উদ্যোগ। এতে করে দপ্তরে দপ্তরে ঘোরার দিন শেষ হবে এবং কাজে স্বচ্ছতা আসবে।
জানা গেছে, নতুন চারটি মডিউলের মধ্যে রয়েছে e-Service Book, e-Leave, e-Salary এবং e-Pension মডিউল। এর ফলে রিটায়ারমেন্টের পর পেনশন পেতে আর দেরি হবে না এবং সমস্ত প্রক্রিয়া অনলাইনে ট্র্যাক করা যাবে।
অনুষ্ঠানে অর্থ দপ্তরের সচিব সহ অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন।
