জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো সিদ্ধান্ত। সম্প্রতি অরুণাচল প্রদেশের ২৭টি জায়গার নামকরণ করেছে ভারত। চিনের বিদেশমন্ত্রকের মুখপত্র গুয়ো জিয়াকুন ভারতের নামকরণ নিয়ে বলেছেন, যেসব জায়গা বহুকাল ধরে চিনের অংশ সেখানে নতুন নামকরণ বেআইনি এবং ভিত্তিহীন। যদিও তিনি অরুণাচল প্রদেশের নাম উল্লেখ করেননি।
চিনের পররাষ্ট্র মন্ত্রকের ওয়েবসাইটে জিয়াকুনের বিবৃতিতে বলা হয়েছে, কোনও ঘটনাই এটা মিথ্যে প্রমাণ করতে পারবে না যে জাংনান অঞ্চল চিনের অংশ। তিব্বতকে জিঝাং এবং অরুণাচল প্রদেশকে জাংনান বলে চিনারা। অরুণাচল প্রদেশের কিছু জায়গার মালিকানা নিয়ে ভারত-চিনের মাঝে বহুদিন ধরে বিতর্ক চলছে। ২০২৪ সালের এপ্রিলে অরুণাচল প্রদেশের ওপর নিজেদের অধিকার দেখাতে সেই রাজ্যের ৩০টি জায়গার চিনা নাম রেখেছিল বেজিং।
নাম বদলের তালিকায় ‘জাংমান প্রদেশ’-এর ১১টি আবাসিক এলাকা, ১২টি পাহাড়, চারটি নদী, একটি হ্রদ, একটি গিরিপথ এবং একটি উপত্যকা ছিল। যদিও ভারত সরকারের পক্ষে বারবার বলা হয়েছে অরুণাচল প্রদেশের ভারতর অংশ ছিল, আছে এবং থাকবে। কিছুদিন আগে চিন অধিকৃত তিব্বত এবং অরুণাচল প্রদেশের প্রকৃত নিয়ন্ত্রণরেখা (এলএসি) বরাবর ২৭টি জায়গার নামকরণ করে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রক।
