দিল্লির সর্বভারতীয় বিজেপি সভাপতি নীতিন নবীন ত্রিপুরা প্রদেশ বিজেপির নতুন রাজ্য সভাপতি বিধায়ক অভিষেক দেব রায়ের নামে সিলমোহর দেন। শ্রী দেব রায় বুথ সভাপতি থেকে জেলা সভাপতি তারপর তিনি মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক পদে নির্বাচিত হয়ে ত্রিপুরা বিধানসভার সদস্য হিসেবে নির্বাচিত হন। বর্তমানে তিনি গোমতী জেলার জেলা সভাপতির দায়িত্ব সামলাচ্ছেন। আজ রাজ্য সভাপতি দায়িত্ব সামলানোর জন্য সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন তার নামে সীলমোহর দেন। প্রদেশ রাজ্য সভাপতি পদে তার নাম ঘোষণা হওয়ার পর রাজ্য জুড়ে বিজেপি কর্মীদের মধ্যে উল্লাস দেখা গেছে। আজ তিনি বিকেল চারটায় দিল্লি থেকে আগরতলার এমবিবি বিমানবন্দরে অবতরণ করার পর বিমানবন্দরে তাকে স্বাগত জানান রাজ্যের মন্ত্রী প্রণর্জিত সিংহ রায়, মন্ত্রী সুশান্ত চৌধুরী, মন্ত্রী কিশোর বর্মন, টিআইডিসির চেয়ারম্যান নবদুল বনিক, যুব নেতা ভিকি প্রসাদ সহ অন্যান্য বিজেপি নেতা কর্মীরা। বিমানবন্দর থেকে বাইরে বেরিয়ে আসলে নতুন রাজ্য সভাপতি কে উষ্ণ অভিনন্দন জানান পার্টির কার্যকর্তারা। এদিন আগরতলা এমবিবি বিমানবন্দরে প্রচুর ভিড় জমিয়েছেন দলের যুব নেতৃত্ব ও কর্মীরা। এদিন যুবকদের মধ্যে উচ্ছ্বাসও দেখা গিয়েছে নতুন সভাপতির নাম ঘোষণার পর। শ্রী দেবরায় বিমানবন্দর থেকে হুট খোলা গাড়ি করে মিছিল করে আগরতলার প্রদেশ বিজেপি কার্যালয়ে নিয়ে আসেন। এদিন কৃষ্ণনগর স্থিত প্রদেশ বিজেপি কার্যালয়ের সামনেও উপচে পড়া ভিড় যুবকদের মধ্যে। তারপর দলীয়কর্মীদের শুভেচ্ছা পেতে পেতে প্রদেশ বিজেপি কার্যালয়ে প্রবেশ করেন তিনি। দলীয় কার্যালয়ে নতুন প্রদেশ সভাপতি কে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডা: মানিক সাহা বিশাল ফুলের মালা পরিয়ে শুভেচ্ছা জানান নতুন রাজ্য সভাপতির দায়িত্ব পাওয়ার পর। সেখানে বর্তমান রাজ্য সভাপতি রাজিব ভট্টাচার্য উপস্থিত থেকে নতুন রাজ্য সভাপতি কে শুভেচ্ছা জানিয়েছেন। তারপর বিজেপি জনজাতি রাজ্য সাধারণ সম্পাদক বিপিন দেববর্মাও তাকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। তারপর একে একে বিজেপি দলের অন্যান্য নেতৃত্বরা তাকে শুভেচ্ছা জানান। শুভেচ্ছাই ভাসলেন নতুন রাজ্য সভাপতি। বিমানবন্দরে পৌঁছে নতুন রাজ্য সভাপতি দলের নেতৃত্ব ও কর্মীদের উদ্দেশ্যে বলেন দলের নীতি নির্দেশিকা কে আরো সংগঠন স্তর পর্যন্ত পৌঁছানো এবং দলের জন্য কাজ করা সহ পৃষ্ঠা প্রমুখ ও বুথ কে সবচেয়ে গুরুত্ব দেওয়ার জন্য বলেন। পাশাপাশি তিনি বলেন দলকে আরো কিভাবে লম্বা করা যায় সেই বিষয়েও গুরুত্ব দিতে হবে। এদিন প্রদেশ বিজেপি কার্যালয় নতুন রাজ্য সভাপতি কে শুভেচ্ছা জানিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বর্তমান প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন বিধায়ক শ্রী দেবরায় বুথ সভাপতি থেকে দায়িত্ব পালন করে জেলা সভাপতি তারপরে রাজ্য সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন তার জন্য বিজেপি দলের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা জানিয়েছেন। পাশাপাশি সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন কে ও শুভেচ্ছা জানান প্রদেশ বিজেপির বিদায়ী রাজ্য সভাপতি রাজিব ভট্টাচার্য। তিনি আরো বলেন নতুন রাজ্য সভাপতি রাজ্যের সংগঠনকে আরও শক্তিশালী ও মজবুত করবে তার পাশাপাশি সরকার এবং সংগঠনকে সমন্বয় করে রাজ্যের মুখ্যমন্ত্রীর যে সংকল্প এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার লক্ষ্যে সবাই মিলিত হয়ে একসাথে কাজ করবে বলে জানান শ্রী ভট্টাচার্য। এদিকে প্রদেশ বিজেপির তরফ থেকে জানানো হয়েছে আগামীকাল সকাল ১১ টায় প্রদেশ বিজেপি কার্যালয়ে বিদায়ী রাজ্য সভাপতি থেকে দায়িত্বভার গ্রহণ করবেন নতুন প্রদেশ বিজেপি সভাপতি হিসেবে বিধায়ক অভিষেক দেবরায়। তার সঙ্গে দুপুরে রাজধানী আগরতলা রবীন্দ্রশতবার্ষিকী ভবনে নতুন রাজ্য সভাপতি কে সংবর্ধনা দেবে দলের তরফ থেকে বলে জানিয়েছেন বিজেপি দল। এদিন প্রদেশ বিজেপি কার্যালয়ে নতুন রাজ্য সভাপতি কে শুভেচ্ছা জানাতে গিয়ে মুখ্যমন্ত্রী প্রফেসর ডা: মানিক সাহা বলেন ত্রিপুরা প্রদেশ বিজেপিকে নতুন রাজ্য সভাপতি আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন এবং বিদায়ী সভাপতি শ্রী ভট্টাচার্যী যেভাবে কাজ করে গেছেন সেভাবেই তিনি কাজ করবেন বলে আশাবাদী মুখ্যমন্ত্রী। তোদের নেতা কর্মীরাও আশাবাদী দলের সংগঠনকে মজবুত করাই হবে প্রধান লক্ষ্য এবং কর্তব্য। পাশাপাশি ২০২৮ সালের যে রাজ্যে বিধানসভা নির্বাচনে বিজেপি দলকে পুনরায় ক্ষমতাসিল করতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন নতুন রাজ্য সভাপতি
