August 13, 2026
AAJ 1

২০০৭ সালে মুক্তি পেয়েছিল মোহিত সুরি পরিচালিত ইমরান হাশমী, শ্রিয়া সরন এবং মৃণালিনী শর্মা অভিনীত ছবি ‘আওয়ারপন’। ছবিটি বক্স অফিসে প্রত্যাশিত সাফল্য না পেলেও পরবর্তীকালে দর্শকের কাছে জনপ্রিয় হয়ে ওঠে। প্রায় দুই দশক পর ছবিটির সিক্যুয়েল ‘আওয়ারাপন ২’ মুক্তির আগে প্রথম ছবির প্রাথমিক ব্যর্থতা নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী শ্রিয়া সরন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে শ্রিয়া জানান, ‘আওয়ারাপন’ ছবিটি মুক্তির সময়ের তুলনায় অনেকটাই এগিয়ে ছিল। প্রথম দিকে তিনি মনে করতেন, ছবির গান ও ইমরানের অভিনয়ের জন্য দর্শক ছবিটিকে মনে রেখেছেন। তবে সময়ের সঙ্গে তাঁর ধারণা বদলায়। তাঁর উপলব্ধি, দর্শক মূলত ছবির গভীর গল্পের সঙ্গে নিজেদের সংযোগ খুঁজে পেয়েছিলেন।

‘তো ফির আও’, ‘তেরা মেরা রিশতা’ ও ‘মাহিয়া’-র মতো গানগুলিও ছবিটির জনপ্রিয়তা বাড়ায়। মুক্তির বহু বছর পরও দর্শকের কাছ থেকে ছবিটি নিয়ে ভালোবাসা পাওয়ায় শ্রিয়া মনে করেন, ‘আওয়ারাপন’-এর গল্প মানুষের মনে স্থায়ী জায়গা করে নিয়েছে।

এ বার সেই আবহ ও চরিত্রকে কেন্দ্র করে নতুন গল্প নিয়ে আসছে ‘আওয়ারাপন ২’। নিতিন কক্কর পরিচালিত ছবিতে ইমরানের সঙ্গে অভিনয় করেছেন দিশা পাটনী ও শবানা আজমী। ছবিটি ১৪ অগাস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *