June 23, 2026
AAJ 2

জুনিয়র দল বা ‘এ’ দলের হয়ে খেলার পর এ বার সিনিয়র দলের হয়ে খেলতে নামবেন বৈভব সূর্যবংশী। আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরের জন্য ঘোষিত ভারতের টি-টোয়েন্টি দলে জায়গা করে নিয়েছেন এই ১৫ বছরের ক্রিকেটার।

মঙ্গলবার ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, হোটেলের ঘরে বৈভবের হাতে তুলে দেওয়া হচ্ছে জাতীয় দলের জার্সি। বাক্স খুলে জার্সিটি হাতে নিয়েই কিছুক্ষণ স্থির হয়ে যান তিনি। আবেগে ভাষা হারিয়ে ফেলার মতো পরিস্থিতি তৈরি হয় তরুণ ক্রিকেটারের মধ্যে। দীর্ঘক্ষণ জার্সিটির দিকে তাকিয়ে থাকেন তিনি।

পরে নিজের অনুভূতি প্রকাশ করে বৈভব বলেন, এই মুহূর্তকে ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। ক্রিকেট খেলা শুরু করার দিন থেকে যে স্বপ্ন তিনি দেখেছিলেন, আজ তা পূরণ হয়েছে।

ভারতীয় দলে তিন নম্বর জার্সি পরে খেলবেন বৈভব। আয়ারল্যান্ডে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত। আগামী ২৬ ও ২৮ জুন, খেলা হবে বেলফাস্টে। এরপর ইংল্যান্ড সফরে যাবে ভারত।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *