August 13, 2026
image (99)

যত সময় এগিয়ে চলেছে ততই বদলে চলেছে যুগ, যুগের সাথে তাল মিলিয়ে বদলে চলেছে সমস্ত কিছু। জগদ্বিখ্যাত জাপানি মাচা চা এবার উৎপাদিত হচ্ছে অসমে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সমাজমাধ্যমে এখবর জানিয়ে লিখেছেন, ভারতের মধ্যে অসমই প্রথম রাজ্য যেখানে বিশ্ববিখ্যাত মাচা চা উৎপাদন হচ্ছে।

তিনসুকিয়া জেলার ছোটা টিংরাই টি এস্টেটে উৎপাদন হচ্ছে মাচা চা। আপনাদের প্রিয় মাচা চা এখন অসমেই উৎপাদন হচ্ছে। ভারতে অসমই প্রথম রাজ্য যে বাণিজ্যিকভাবে মাচা চা উৎপাদন করছে, লিখেছেন হিমন্ত বিশ্ব শর্মা। এইসঙ্গে তিনি যোগ করেছেন, সাম্প্রতিক কয়েক বছরে পুষ্টিগুণের জন্য গোটা পৃথিবীতে জনপ্রিয় হয়েছে মাচা চা।

ভারত-জাপানের দীর্ঘদিনের সম্পর্ক এবং মাচা চা উৎপাদনের কলাকৌশল এই প্রক্রিয়া সম্ভব করেছে। ভারত-জাপান সম্পর্ক তো বটেই, এইসঙ্গে অসমের চা-শিল্পের উন্নয়ন ঘটবে মাচা চায়ের সঙ্গে, লিখেছেন অসমের মুখ্যমন্ত্রী। গুয়াহাটি টি অকশন সেন্টারে শুক্রবার মাচা চা প্রথম বিক্রি হল কেজি ১৩ হাজার টাকায়। সবুজ রঙ, মসৃণ স্বাদ এবং পুষ্টিগুণে ভরপুর বৈশিষ্ট্য মাচাকে শুধু একটি চায়ের চেয়েও বেশি কিছু করে তুলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *