September 16, 2026
manipur map

বিগত তিন বছর ধরে বেড়ে চলেছে অশান্তি, ঘরছাড়া হাজার হাজার মানুষ। প্রায় তিন বছর ধরে মণিপুরের এইঅবস্থায়, এবার পরিস্থিতিতে প্রকাশ্যে আসছে নরকীয় ঘটনা। হিংসা থামার কোনও বিরাম নেই। গত তিন বছরে মণিপুরে জাতিদাঙ্গায় মৃত্যু হয়েছে ৩০৬ জনের। এই সময়পর্বে নিখোঁজ ৪৯ জন।

মণিপুর বিধানসভায় জানিয়েছেন পুলিশমন্ত্রী গোবিন্দদাস কোনথৌজাম। বিজেপি বিধায়ক সাপাম রঞ্জন সিংয়ের প্রশ্নের জবাবে গোবিন্দদাস জানিয়েছেন, ৩ মে ২০২৩ থেকে ৩১ আগস্ট ২০২৬ পর্যন্ত মণিপুরে জাতিদাঙ্গায় মৃত্যু হয়েছে ৩০৬ জনের। নিখোঁজ ৪৯। তবে কতজন এখনও আশ্রয় শিবিরে রয়েছেন সেই তথ্য দেননি গোবিন্দদাস।

মৈতেই সম্প্রদায়ের সংরক্ষণের দাবির বিরুদ্ধে ২০২৩ সালের ৩ মে কুকি-জো অধ্যুষিত এলাকায় জনজাতি ঐক্য মিছিলের পরই মণিপুরে জুড়ে দাঙ্গা শুরু হয়েছিল। কুকি-মৈতেই সংঘর্ষ অশান্ত হয়ে গিয়েছিল গোটা মণিপুর। সম্প্রতি কুকি-মৈতেই সংঘর্ষের তীব্রতা কমলেও নতুন করে সংঘর্ষ শুরু হয়েছে কুকি সম্প্রদায়ের সঙ্গে নাগা জনগোষ্ঠীর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *