June 12, 2026
AAJ 1

বহু বিতর্ক পেরিয়ে অবশেষে নিজেদের অবস্থানেই অটুট রইলেন ‘কালা হিরণ: দ্য ব্যাটল ফর লিগ্যাসি’ ছবির নির্মাতারা। সলমন খানের কৃষ্ণসার হরিণ হত্যা মামলার অনুপ্রেরণায় তৈরি এই ছবির ঘোষণা নিয়েই প্রযোজক অমিত জানি প্রাণনাশের হুমকির মুখে পড়েছেন।

ছবির পোস্টার প্রকাশের পর থেকেই ‘ডি কোম্পানি’ নামের একটি গোষ্ঠীর পক্ষ থেকে হুমকি এসেছে। সলমনের আইনজীবীর তরফে প্রযোজক অমিত জানি এবং পরিচালক ভরত শ্রীনাথকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে ছবির মুক্তি স্থগিত রাখার এবং সকল প্রচারমূলক কনটেন্ট সামাজিক মাধ্যমে সরানোর হুমকি দেওয়া হয়েছে। পাশাপাশি চব্বিশ ঘণ্টার মধ্যে ক্ষমাপ্রার্থনা না করলে দেওয়ানি ও ফৌজদারি মামলা করার হুমকিও রয়েছে।

তবে এই সকল হুমকির মধ্যে শুক্রবার মুক্তি পেয়েছে ‘কালা হিরণ’-এর প্রথম ঝলক। প্রায় আড়াই মিনিটের ফার্স্ট লুকে দেখা গিয়েছে, একাধিক দৃশ্যে নির্মাতারা পরোক্ষভাবে সলমন খানকেই চিত্রায়িত করেছেন। নায়কের মুখের অভিব্যক্তি ও চেহারায় সলমনের সাদৃশ্য স্পষ্টভাবে ধরা দিয়েছে।

টিজারে বিশেষ নজর কাড়েছে নায়কের হাতে সলমন খানের নীল ব্রেসলেটের অনুরূপ ব্রেসলেট। চরিত্রের নামও বিতর্ক এড়ানোর জন্য পরিবর্তন করা হয়েছে। সলমনের আদলে তৈরি চরিত্রটির নামকরণ করা হয়েছে ‘আয়ান খান’ এবং লরেন্স বিষ্ণোইয়ের চরিত্রের নামকরণ করা হয়েছে ‘লায়ন বিষ্ণোই’।

টিজারের পর এবার ট্রেলার মুক্তির অপেক্ষায় দর্শকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *